আইপিএলে খেলতে আমিরাত গেলেন মোস্তাফিজ

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৪

ফাইল ছবি

করোনাভাইরাসে কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। রাজস্থান রয়্যালসের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।

গত মে মাসে আইপিএল স্থগিতের আগে ৭ ম্যাচ খেলে মোস্তাফিজ তার বৈচিত্র আর কাটার দিয়ে মুগ্ধ করেছেন রাজস্থানকে। তিন জয়ে পঞ্চম স্থানে উঠে গেছে দলটি। বাঁহাতি বোলার উইকেট নিয়েছেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। তারপর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩টি টি-টোয়েন্টি খেলে ২০ উইকেট নিয়ে দারুণ ফর্মে আছেন তিনি।

এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার পালা। দেশ ছাড়ার আগে বিমানে উঠে একটি সেলফি পোস্ট করেন মোস্তাফিজ, ক্যাপশনে লেখেন, ‘আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে রওনা হচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি টুর্নামেন্টে ভালো করতে পারি এবং বাংলাদেশের অভিজ্ঞতা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে পারি।’

রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জাতীয় দলের সতীর্থ ও কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ভিসা জটিলতার কারণে আটকে পড়েন তিনি। স্ত্রীকে নিয়ে পরের দিন দেশ ছাড়লেন বাঁহাতি পেসার। আমিরাতে গিয়ে হোটেল কোয়ারেন্টাইনে থাকবেন। আগামী ২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থানের পরের ম্যাচ। আইপিএল শেষেই বিশ্বকাপ দলে যোগ দিবেন মোস্তাফিজ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর