পিসিবির নতুন চেয়ারম্যান হলেন রমিজ রাজা

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৫৮

ছবি : ইন্টারনেট

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, আনুষ্ঠানিকভাবে আগামী তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রমিজ রাজা। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বোর্ড অব গভর্নরদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

পিসিবির নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারক শেখ আজমত সাঈদ এ নির্বাচন ও সভা পরিচালনা করেন। এবারের নির্বাচনে পিসিবির চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন দুজন। রমিজের প্রতিদ্বন্দ্বী ছিলেন আসাদ আলী খান। তবে, শেষ মুহূর্তে সরে দাঁড়ান আসাদ। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হন রমিজ রাজা।  পিসিবির চেয়ারম্যানের ৩৬তম মেয়াদে ৩০তম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজা।

রমিজের আগে পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এহসান মানি। নিজের দায়িত্বে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তিনি। কিন্তু, মেয়াদ শেষে শারীরিক অসুস্থতার জন্য আর চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেননি তিনি। তাই, পিসিবি পেয়েছে নতুন মুখ।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মানির পর রমিজ রাজাকেই পিসিবির চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খান। অবশেষে সেটাই হয়েছে। পিসিবির নতুন চেয়ারম্যান হয়েছেন রমিজ রাজাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর