সাকিবকে নিয়ে যা বললেন শিশির

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ২১:৫৩

ছবি : ইন্টারনেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ১০৪ রানের সংগ্রহ করে বাংলাদেশ। এমন মামুলি পুঁজি নিয়েও বোলিংয়ে দারুণ শুরু করেছিল টাইগাররা।

ইনিংসের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাজঘরে ফিরিয়ে অসিদের কোণঠাসা করে দেন মেহেদি হাসান। ৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল তখন মাত্র ১৫ রান। কিন্তু চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন ডেন ক্রিস্টিয়ান।

এরপর নাসুম আহমেদ ও মোস্তাফিজের জোড়া আঘাতে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি। এক ওভার বাকি থাকতে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিবের সমালোচনায় মেতেছেন দেশের ক্রিকেটভক্তদের অনেকেই।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।

তিনি লিখেছেন, খেলায় যে বিষয়টি প্রভাব ফেলে তা হলো সে (সাকিব) যখন ভালো পারফর্ম করে তখন দল জেতে। আর যখন সে ভালো খেলে না দল হেরে যায়। অর্থাৎ দলের প্রধান পারফরমার ম্যাচে নিজের সেরাটা দিতে পারে না তখন দলের জয় অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। দুশ্চিন্তার কিছু নেই।পরের ম্যাচটিতেই সে (সাকিব) স্বরূপে ফিরবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর