ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার আজ পেয়েছি: পাপন

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ২২:২১

ফাইল ছবি

প্রথমবারের মতো আয়োজিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ এর সেরা ফেডারেশন-সংস্থা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার বিসিবির পক্ষ থেকে সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন এ পুরস্কার গ্রহণ করেন।

বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর বিসিবি সভাপতি জানান, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার তিনি আজ পেয়েছেন। তার মতে, ‘আমাদের দেশে কিন্তু অনেকগুলি পুরস্কার আছে। অনেক বড় বড় পুরস্কার সেগুলি। স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ অনেক পুরস্কার আছে। কিন্তু আমার কাছে মনে হয় শহীদ শেখ কামাল জাতীয় পুরস্কার, এর চেয়ে বড় অর্জন আর হতে পারে না। এটা ক্রিকেট এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার এবং সময়টাও বেশি ভালো লাগছে।’

এ সময় তিনি ভালো খেলার স্বীকৃতি স্বরূপ ক্রিকেটারদের অ্যাওয়ার্ড নাইট আয়োজনের আশ্বাস দিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম আয়োজন না করার কোনো কারণই নেই। আগেও করতে পারতাম। চাইলে এখনো করতে পারি। আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে। তবে আজকের এই পুরস্কারের সাথে অন্য কিছুর তুলনা চলে না। আমরা যারা ক্রীড়াঙ্গনে আছি, তাদের জন্য এটা অনেক বড় অর্জন।’

ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে পরপর দুই ম্যাচে জয়ের অনুভূতি প্রকাশ করে পাপন বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের সাথে পরপর দুটি ম্যাচ জিতে আজ এ পুরস্কার নিতে পারছি। উল্টোটাও হতে পারত। তখনো ভালো লাগত। কিন্তু জয় পাওয়ায় অনুভূতিটা অন্যরকম।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর