আগামীকাল অনুশীলনে ফিরবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্লেয়াররা

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ২২:১০

ছবিঃ সংগৃহীত

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। দুই দলের মাঠের লড়াই শুরু হবে আগামী ৩ আগস্ট প্রথম ম্যাচ দিয়ে। সাকিব আল হাসান ও মিচেল স্টার্কদের তিনদিনের রুম কোয়ারেন্টাইন শেষ হবে আজ শনিবার। 

করোনাভাইরাস নেগেটিভ সনদ নিয়ে দুই দলই আগামীকাল (রোববার) অনুশীলনে ফিরবে। সকালে অনুশীলনের সূচি রয়েছে বাংলাদেশ দলের। সকাল ১০টা থেকে দুপুর ১টা। অজি দলও একই দিন অনুশীলনে নামবে। তারা রোববার ঘাম ঝরাবে সাড়ে তিন ঘণ্টা। ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন শুরু হবে বিকেল ৪টায়। চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। একাডেমী মাঠের পাশাপাশি শের-ই-বাংলার মূল মাঠেও চলবে অনুশীলন।

দ্বিতীয় দিনের অনুশীলন সূচি উল্টো। এদিন আগে অনুশীলন অস্ট্রেলিয়া দলের। ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নিবেন স্টার্ক, ম্যাথু ওয়েডরা। সাকিব-মাহমুদউল্লাহরা অনুশীলন করবেন কৃত্রিম আলোর নিচে। তাদের অনুশীলন পর্ব চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ৩ আগস্ট শুরু মাঠের লড়াই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর