হেলিকপ্টার কিনলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ জুলাই ২০২১, ২১:০৫

ছবি: ইন্টারনেট

কোপা আমেরিকার এবারের আসরের ফাইনালে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপা হারাতে হয়েছে ব্রাজিলকে। ফাইনালে পরাজয়ের পর লিওনেল মেসিকে জড়িয়ে ধরে নেইমারের কান্না অনেকের হৃদয় ছুঁয়ে যায়।

কিন্তু নেইমার অন্য ধাঁচের মানুষ। কষ্ট ভুলে নিজের জীবনকে উপভোগ করতে জানেন নেইমার। সেই উপভোগের মন্ত্র থেকেই এবার একটি মার্সিডিজ হেলিকপ্টার কিনে ফেলেছেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।

যার মূল্য ১৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১১৭ কোটি টাকা। এইচ-১৪৫ মডেলের মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টার একদম নতুন। বিখ্যাত কমিক চরিত্র ব্যাটম্যানের ‘ব্যাটমোবাইল’-এর আদলেই নাকি এ হেলিকপ্টারের ডিজাইন করা হয়েছে।

ডিজাইন এবং দামের কারণেই নেইমারের নতুন হেলিকপ্টার নিয়ে এত তোলপাড়। নেইমার ডিসি কমিকসের অনেক বড় ভক্ত। তাই তিনি এই বিশেষ হেলিকপ্টারটি কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।

মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টারটি নিজের মতো করে সাজিয়েছেন নেইমার। এর পেছনে নেইমারের লোগেও লাগানো আছে। সেই হেলিকপ্টার রিও ডি জেনিরোয় নিজের বাড়ির সামনের বাগানে রেখে ছবি তুলেছেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা