করোনায় আক্রান্ত মুশফিকের বাবা - মা

সময় ট্রিবিউন | ১৪ জুলাই ২০২১, ২২:৩০

বাবা মায়ের সাথে মুশফিক

সকাল থেকেই গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে চলে আসছেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যন। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত, তার উত্তর পাওয়া যাচ্ছিল না। মুশফিক শুধু বলেছেন, কারণটা ব্যক্তিগত। অবশেষে জানা গেল, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার বাবা-মা।

বিবিসির একটি সূত্র নিশ্চিত করেছে, মুশফিকের বাবা-মা শুধু আক্রান্তই নন, তাদের শারীরিক অবস্থাও খুব একটা ভালো না। আজ (১৪ জুলাই) বিকেলেই তাদেরকে বগুড়া থেকে ঢাকায় আনা হচ্ছে। ওদিকে মুশফিকও বিকেলেই হারারে থেকে ঢাকার উদ্দেশে বিমানে চড়বেন।

এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ব্যক্তিগত কারণে মুশফিক হারারে ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবে। সে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবে না। মুশফিকের পরিবারের গোপনীয়তার প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শ্রদ্ধা রইলো।’

প্রসঙ্গত, আগামী ১৬ জুলাই প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৮ এবং ২০ জুলাই। ২৩, ২৫ এবং ২৭ তারিখ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচের ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা