শিরোপা জিতে যে পুরস্কার পাচ্ছে আর্জেন্টিনা

সময় ট্রিবিউন | ১১ জুলাই ২০২১, ১৯:৪৩

ছবি: ইন্টারনেট

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা কাপ জিতল আর্জেন্টিনা। তাই পুরস্কার পাওয়ার ক্ষেত্রেও তাদের জয়জয়কার। সদ্য সমাপ্ত আসর থেকে যে পুরস্কার জিতেছে আর্জেন্টিনা, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পুরস্কারের তালিকা :

শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছে ৬.৫ মিলিয়ন মর্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৬১০ টাকা।

রানার্সআপ ব্রাজিল পেয়েছে ৩.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি ৬১ লাখ ৪১ হাজার ৭৯০ টাকা।

সোনার বুট (সর্বোচ্চ গোলদাতা) পেলেন লিওনেল মেসি ( ৪ গোল করেছেন, ৫ গোল করিয়েছেন)

সেরা গোলকিপার হলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়িনা মার্তিনেজ (৪টি ক্লিনশিট)

সোনার বলও পেলেন মেসি (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়)

ফাইনালের সেরা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া

দীর্ঘ ২৮ বছর এই দিনটির অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। অপেক্ষায় ছিল, জাতীয় দলের হয়ে সময়ের সেরা ফুটবলার মেসির হাতে শিরোপা দেখার। অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ হলো। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে স্বপ্নের ট্রফি জিতল আর্জেন্টিনা।

আজ রোববার ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শিরোপার উল্লাস করে। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন ডি মারিয়া। ২০০৪ সালে সিজার দেলগাদোর পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে কোপার ফাইনালে গোল করলেন ডি মারিয়া।

মারাকানায় ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধের ৬০ ভাগ সময় বল দখলে রেখেছেন নেইমাররা। আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। পুরো ম্যাচে ১৩টি শট নিয়েছে ব্রাজিল, যার মধ্যে দুটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো। অন্যদিকে আর্জেন্টিনার পাঁচ শটের মধ্যে লক্ষ্যে যাওয়ার মতো ছিল দুটি। তার মধ্যেই সফল লিওনেল স্কালোনির দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর