মেসিকে আটকানোর উপায় জানি: ব্রাজিল কোচ তিতে

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ১৯:২৯

ছবি : ইন্টারনেট

কোপা আমেরিকার ফাইনালে রোববার (১১ জুলাই) সকালে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইকুয়েডারকে হারিয়ে ফাইনালে উঠেছে নেইমারের ব্রাজিল। আর কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। ইতিমধ্যেই এই ফাইনাল নিয়ে উত্তেজনা চরমে।

লড়াইটি শুধু ব্রাজিল-আর্জেন্টিনার নয়, সেই সঙ্গে মেসি-নেইমারের লড়াইও বটে। কেননা, দুই তারকাই কাঁধে করে নিজ নিজ দলকে এগিয়ে চলেছেন। কোপা ফাইনাল নিয়ে তাই তো দুই দলেরই চিন্তা-ভাবনা শিরোপা জয়ের। প্রতিদ্বন্দ্বীকে আটকাতে পারলেই শিরোপা নিজের।

ব্রাজিলের কোচ তিতের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের জাদুকর খেলোয়াড় মেসিকে আটকানোর উপায় জানা রয়েছে বলে জানিয়েছেন। তবে তিনি তা প্রকাশ করবেন না।

ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মেসিকে কিভাবে থামানো যায় সে সম্পর্কে আমি খুবই স্পষ্ট। তবে কোনো ব্যক্তি বা অঞ্চলের মাধ্যমে তা নির্বাচন করতে চাই না। মেসিকে কিভাবে চিহ্নিত করব তা জানি। আমরা তাদের নিষ্ক্রিয় করব না, তাদের খেলার জায়গা সংকুচিত করে দেব।

রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর