জিতলো ইতালি, শেষ ষোলোতে ওয়েলস

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ১৫:২৬

ছবি : ইন্টারনেট

ইতালির কাছে হারলেও ক্ষতি হয়নি ওয়েলসের। ইতালির কাছে গ্রুপপর্বের শেষ ম্যাচে হেরেও, ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।

রোববার (২০ জুন) রাতে ইতালির অলিম্পিকো স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ০-১ গোলে হেরেছে ওয়েলস। ইতালির হয়ে ৩৯ মিনিটের সময় জয়সূচক গোলটি করেছেন মাত্তেও পেসিনা।

চলতি ইউরো কাপে এটিই ওয়েলসের প্রথম পরাজয়। আগের দুই ম্যাচে একটি করে জয় ও ড্র ছিল তাদের। অন্যদিকে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল ইতালি। আর শেষ ম্যাচে রাখল ক্লিনশিট অর্থাৎ হজম করেনি কোনো গোল।

ইতালির কাছে হারলেও, পরাজয়ের ব্যবধানে কম হওয়ার কারণেই মূলত ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ওয়েলস।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এমবাপ্পেদের ইতালি। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে ওয়েলস ও সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডের গোল ব্যবধান যেখানে -১, সেখানে +১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানটি নিজেদের করে নিয়েছে ওয়েলস।

গ্রুপের তিন ম্যাচে তিন গোল করার বিপরীতে দুই গোল হজম করেছে ওয়েলস। অন্যদিকে ৪ গোল দিয়ে ৫টি হজম করেছে সুইজারল্যান্ড। এ কারণেই মূলত শেষ ষোলোর টিকিট পেয়েছে ওয়েলস আর অপেক্ষায় থাকতে হচ্ছে সুইসদের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর