ইসরায়েলকে হারালো পর্তুগাল

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ১৬:৫৬

ছবি : ইন্টারনেট

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরায়েলকে উড়িয়ে ইউরো ২০২০ আসরের প্রস্তুতি সারল ফের্নান্দো সান্তোসের দল। লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে স্টেডিয়ামে বুধবার রাতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৪-০ গোলে জিতেছে ইউরোর গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে বল দখল থাকে পর্তুগালের। প্রথম মিনিটেই একটি সুযোগ পান রোনালদো। তবে শট নেন গোলরক্ষক বরাবর। ষোড়শ মিনিটে ফের্নান্দেসের শট ঠেকান ইসরায়েলের গোলরক্ষক।

বিরতির আগে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মুঠোয় নেয় পর্তুগাল। ৪২তম মিনিটে ডান দিকে থেকে কানসেলোর পাসে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ফের্নান্দেস।

পরের গোলেও অবদান রাখেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। তার পাসে ছয় গজ বক্সের কোণা থেকে রোনালদোর বাঁ পায়ের শট গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।

আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদোর ১৭৪ ম্যাচে গোল হলো ১০৪টি। আর পাঁচটি হলে ইরানের আলি দাইয়ের গড়া ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

৭২তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ সান্তোস। শেষ দিকে পাঁচ মিনিটের মধ্যে আরও দুই গোল করে স্বাগতিকরা।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ডি-বক্সে একজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে চমৎকার গোল করেন কানসেলো। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে বড় জয় নিশ্চিত করেন ফের্নান্দেস।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর