বিয়ে করছেন বাবর আজম

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ০০:১১

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আজ (মঙ্গলবার) থেকে মাঠে গড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবিতে পৌঁছে কোয়ারেন্টাইনে আছেন করাচি কিংসের তারকা ব্যাটসম্যান বাবর আজম।

এমন সময়ে ছড়িয়ে পড়লো খুশির খবরটা। বাবর আজম নাকি বাগদান সেরে তবেই পা রেখেছেন সংযুক্ত আরব আমিরাতে। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী বছর।

বাবরকে অবশ্য পাত্রী খুঁজতে ঘাম ঝরাতে হয়নি। পাকিস্তান অধিনায়ক যে বিয়ে করছেন তারই চাচাতো বোনকে! দুই পরিবারের সম্মতিতেই সবকিছু ঠিকঠাক হয়েছে।

বাবর আবার বিয়ে-শাদীর ব্যাপারটি গোপনই রাখতে চেয়েছিলেন। কিন্তু এমন খবর কি আর গোপন রয়! ‘জিও নিউজ উর্দু’ জানিয়েছে, বাবরের বাগদান সম্পর্কে ঠিকই ওয়াকিবহাল আছেন তার সতীর্থ ও বন্ধুরা।

মজার ব্যাপার হলো, পাকিস্তান দলের বর্ষীয়ান ক্রিকেটার আজহার আলি সম্প্রতি টুইটারে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিলেন। যেখানে এক ভক্ত বর্তমান অধিনায়ক বাবর সম্পর্কে কিছু বলতে বলেন আজহারকে। আজহার বাবরকে উদ্দেশ্য করে মজা করে উত্তর দেন, ‘বিয়ে করে নাও।’

বোঝাই যাচ্ছে, আজহার হয়তো ব্যাপারটি আগে থেকেই জানেন। তাই ভক্তের সঙ্গে এমন মজার ছলে উত্তর দিয়েছেন। কিন্তু বাইরের কেউ আন্দাজও করতে পারেননি, তলে তলে জল এতদূর গড়িয়েছে!



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর