চমক দিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | ২ মার্চ ২০২৪, ২০:৪১

চমক দিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

চলতি বছরই মাঠে গড়াবে কোপা আমেরিকা। যার আগে দলগুলো ব্যস্ত নিজেদের প্রস্তুতিতে। এর অংশ হিসেবেই ভিন্ন দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচ দুটিকে সামনে রেখে চমক দিয়ে দল ঘোষণা করেছে লাতিন আমেরিকার দলগুলো।

কোপা আমেরিকাকে সামনে রেখে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর বিপক্ষে। পরেরটি গবে ২৩ মার্চ। প্রতিপক্ষ কোস্টারিকা। ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যদের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো তারকা খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান তরুণ খেলোয়াড়দের দলে রেখে চমকে দিয়েছে আর্জেন্টিনা। তাদের দলে স্থান পেয়েছেন অনূর্ধ্ব-২০ বছর বয়সী চার খেলোয়াড়—ভ্যালেন্টিন বারকো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি এবং আলেহান্দ্রো গারনাচো। এর মধ্যেই প্রথমবার ডাক পেয়েছেন বারকো।

এ ছাড়া চোটের কারণে নেই লিসান্দ্রো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের থিয়াগো আলমাদাও ডাক পাননি।

অন্যদিকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দল ঘোষণা করলেন দরিভাল জুনিয়র। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বেশ কজন তরুণ খেলোয়াড়কেও সুযোগ দিয়েছেন দরিভাল। প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইংল্যান্ড ও স্পেন। ২৩ মার্চ ইংলিশদের মুখোমুখি হওয়ার পর ২৬ মার্চ স্পেনের বিপক্ষে খেলবে ব্রাজিল।

আর্জেন্টিনা দল :

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনটেজ, এমিলিয়ানো মার্তিনেজ।

ডিফেন্ডার: গেরমান পেজেল্লা, নেহুয়ান পেরেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলোসা তালিয়াফিকো, মার্কোস সেনসি, নাহুয়েল মলিনা, ভ্যালেন্টিন বারকো।

মিডফিল্ডার: এজকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, গিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্টিন কার্বনি, ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ এবং পাউলোদ দিবালা।

ব্রাজিল দল :

গোলরক্ষক: এদেরসন, রাফায়েল, বেন্তো।

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, আইরটন লুকাস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মার্কুইনোস, বেরালদো, মুরিলো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, ডগলাস লুইস, পাবলো মাইয়া, আন্দ্রেয়াস।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এনদ্রিক, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া, সাভিনিও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর