আবারও এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হল কাতার

স্পোর্টস ডেস্ক | ১১ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:৩৩

আবারও এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হল কাতার

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে রূপকথার জন্ম দিয়েছিল জর্ডান। তবে ফাইনালে আর সেই রূপকথার পুনরাবৃত্তি করতে পারেনি আরবের দেশটি। তিন পেনাল্টিতে কাতারের কাছে ৩-১ গোলে হেরে গেছে র‌্যাংকিংয়ে ৮৭ নম্বর দল। এই জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের শিরোপা জিতল স্বাগতিক দেশ কাতার।

শনিবার (১০ ফেব্রুয়ারি) লুসাইল আইকনিক স্টেডিয়ামে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় এশিয়ান কাপ জিতেছে কাতার। স্বাগতিকদের হয়ে পেনাল্টিতে হ্যাটট্রিক করেন ফরোয়ার্ড আকরাম আফিফ। জর্ডানের পক্ষে একটি গোল পরিশোধ করেন ইয়াজান আল নাইমাত।

খেলা শুরুর প্রথম দশ মিনিটে জর্ডান গোলমুখে তিনটি শট নেয় কাতার। তিনটিই আফিফের। একের পর এক আক্রমণের ধারাতেই ২১ মিনিটে জর্ডান ডিফেন্ডার আবদুল্লাহ নাসিবের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন আফিফ। ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়েও দেন। এ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে জর্ডানও ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায়। সেই ধারাবাহিকতায় ৬৭ মিনিটে সমতায় ফেরে জর্ডান। মিডফিল্ডার এহসান হাদ্দাদের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোলে ব্যবধান ১-১ করেন আল নাইমাত। তবে ৬ মিনিট পর আবারও এগিয়ে যায় কাতার। আরও একবার পেনাল্টি পায় স্বাগতিকরা। গোলদাতা সেই আকরাম আফিফই। নির্ধারিত সময় পর্যন্ত ২-১ ব্যাবধানে এগিয়ে থাকে কাতার। ৯৫ মিনিটে জর্ডানের কফিনে শেষ আঘাত হানেন আকিফ। তিন পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কাতারের ফরোয়ার্ড। ফলে টানা দ্বিতীয়বার এশিয়া মহাদেশের সেরার মুকুট পড়ল স্বাগতিক কাতার।

এই জয়ে দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর পঞ্চম দল হিসেবে টানা দুই আসরে এশিয়ান কাপ জয়ের নজির গড়লো কাতার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর