রংপুরের কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২১:০২

রংপুরের কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম

চলতি বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে রংপুর রাইডার্স। এই আসরে রংপুরই দুইশ' ছাড়ানো প্রথম দল। রাইডার্সদের দেওয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে শেষ পর্যন্ত কূলাতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

রংপুরে কাছে ৫৩ রানে হেরে মাঠ ছেড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুরের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও জিমি নিশাম।

চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৫৮ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন সৈকত আলি। আট ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। আর আট ম্যাচে পাঁচ জয় পাওয়া রংপুর আছে তিনে।


শুরুতে ব্যাট করে রেজা হেনড্রিকস, সাকিব আল হাসান, আর জিমি নিশামদের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২১২ রানের টার্গেট দেয় রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭ তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।

রনি তালুকদার-হেনড্রিকসের ৪১ বলে ৬১ রানের জুটিতে ভালো শুরু করে রংপুর। তিনে নেমে সাকিবও ঝোড়ো শুরু করেন। হেনড্রিকসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ১৬ বলে ২৭ রান করেন এই অলরাউন্ডার।

অপরপ্রান্তে ব্যাট করা রিজা পঞ্চাশ পূর্ণ করেন ৩৬ বলে। এরপর বেশিক্ষণ টেকেননি। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে হারান উইকেট। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। ৪৬ বলে তাদের ৮৯ রানের অপরাজিত জুটিতে আসরে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহের দেখা মিলল।


২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন নিশাম। সোহান খেলেন ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। চট্টগ্রামের হয়ে জোড়া উইকেট নেন সালাউদ্দিন সাকিল। একটি উইকেট পান নিহাদুজ্জামান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা