প্রথমবারেই শিরোপা জিতল ভিয়ারিয়াল

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ১৮:৩৭

উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে ভিয়ারিয়াল। প্রথমবার ফাইনালে উঠেই বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে স্পেনের ক্লাবটি।নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। অতিরিক্ত সময়েও সেটা ভাঙেনি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত সাডেন ডেথে, ১১টি কিক নেওয়ার পর জয় পায় ভিয়ারিয়াল।


শুরু থেকেই ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাঁসা। প্রথমার্ধের ২৯ মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এ সময় সেট পিস থেকে দানিয়েল পারেজোর ক্রস থেকে জেরার্ড মরোনো ডান পায়ের শটে বল জালে জড়ান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লা লিগার ক্লাবটি।


বিরতির পর সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ম্যানইউ। ম্যাচের ৫৫ মিনিটে এডিনসন কাভানি কর্নার থেকে উড়ে আসা বল বক্সের মধ্যে সামনে পেয়ে যান। ভিয়ারিয়ালের রক্ষণভাগের খেলোয়াড়রা সেটা ক্লিয়ার করার আগেই আলতো টোকায় জালে পাঠান তিনি।এরপর উজ্জীবিত ম্যানইউ আক্রমণের পসরা সাজায়। একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে। কিন্তু জালের নাগাল পায়নি। তাতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতা নিয়ে।


এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। ১২০ মিনিটেও ভাঙে না ১-১ গোলের সমতা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম ৫টি শট থেকে উভয় দলই গোল করে। এরপর ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। সাডেন ডেথেও ৬টি শট নেয় ভিয়ারিয়াল। তার মধ্যে ৬টিই জালে জড়ায় তারা। অন্যদিকে ৫টি জালে জড়ায় ম্যানইউ। ম্যানইউর হয়ে ১১তম পেনাল্টি কিক মিস করেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তাতে শিরোপা হাতছাড়া হয় তাদের।


এর আগে ম্যানইউর ১০টি কিক থেকে গোল করেন হুয়ান মাতা, আলেক্স টেলেস, ব্রুনো ফার্নান্দেস, মার্কস রাশফোর্ড, এডিনসন কাভানি, ফ্রেড, ড্যানিয়েল জেমস, লুক শ, আক্সেল তুয়ানজেবে ও ভিক্টর লিন্ডেলফ।


অন্যদিকে ভিয়ারিয়ালের হয়ে পেনাল্টি শ্যুটআউটে গোল করেন— জেরার্ড মরেনো, রাবা, পাকো আলকাসের, আলবার্তো মরেনো, দানি পারেজো, মোই গোমেজ, রাউল আলবিওল, ফ্রান্সিস কোকেলিন, মারিও, পাউ তোরেস ও গোলরক্ষক জেরোনিমো রুলি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা