ইন্টার মায়ামিতের পুরনো বন্ধুদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত মেসি

স্পোর্টস ডেস্ক | ১৪ জানুয়ারী ২০২৪, ১০:৫৭

ইন্টার মায়ামিতের পুরনো বন্ধুদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত মেসি

ইন্টার মায়ামি ধীরে ধীরে পরিণত হচ্ছে মিনি বার্সেলোনায়। দেখতে দেখতে জনপ্রিয় স্প্যানিশ ক্লাবটির চার ফুটবলার চলে এলেন ডেভিড বেকহ্যামের ক্লাবে। শুধু মেসিকে এনেই সন্তুষ্ট থাকেনি মায়ামি। তাদের নজরে ছিল মেসির মাঠের ও মাঠের বাইরের বন্ধুরাও! ঘটনাচক্রে সবাই মেসির সঙ্গে খেলেছেন ক্লাবে কিংবা দেশে। নতুন ঠিকানায় পুরনো সেই বন্ধুদের সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মেসি।

এরইমধ্যে বার্সেলোনায় মেসির সতীর্থ হিসেবে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে মায়ামি। যে তালিকায় আছে জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজের মতো তারকারা। এরা সবাই মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু। মায়ামিতে প্রথমবারের মতো চার বন্ধুকে নিয়ে অনুশীলন করলেন মেসি।

শনিবার (১৩ জানুয়ারি) এই সাবেক চার বার্সা তারকাকে নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। বন্ধুদের ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই হাসি চওড়া হয়েছে ৩৬ বছর বয়সী এই তারকার। মেসি অবশ্য হার-জিতের চেয়েও যেন বেশি কিছু পেয়েছেন। ইন্টার মায়ামিও সেটিই জানিয়ে দিয়েছে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এই চারজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে 'বন্ধুদের সঙ্গে খেলার চেয়ে সুন্দর আর কিছু নেই।'

নতুন মৌসুম শুরুর আগে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে মায়ামি। এ মৌসুমে সম্ভাব্য সব শিরোপাকে পাখির চোখ করেছে তারা। প্রাক্‌–মৌসুমে মেসি-সুয়ারেজদের মায়ামি ম্যাচ খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল, রোনালদোর ক্লাব আল নাসের, হংকং লিগ টিম, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা