টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ২৫ মে ২০২১, ১৯:২৭

ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ও টেস্টে খেলেছেন ১৯ বছর বয়সী এই পেসার।

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে দুই পরিবর্তন নিয়ে। চোট পাওয়া তাসকিন আহমেদের পরিবর্তে শরিফুল এবং মোহাম্মদ মিঠুনের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। তবে একাদশে পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। টানা ১০ ম্যাচ পর জয়ের মুখ দেখা টাইগারদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। এই ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক-উইকেটরক্ষক), দানুশকা গুনাতিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, আশেন বানদারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সান্দাকান, দুষ্মন্ত চামিরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর