কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

স্পোর্টস ডেস্ক | ৯ জানুয়ারী ২০২৪, ১০:২৩

কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার আর নেই

জার্মানির হয়ে দুটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারা গেছেন।

সোমবার জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ বেকেনবাওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মাঠে তার দাপুটে উপস্থিতির জন্য নিজ দেশের ভক্ত-সমর্থকরা তাকে ডাকতেন কাইজার (সম্রাট) নামে।

১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ শিরোপা জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে তার কোচিংয়ে ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জার্মানি।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও অসামান্য সফলতা উপভোগ করেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মৌসুমে টানা তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ) উঁচিয়ে ধরেন।

বেকেনবাওয়ার ক্যারিয়ার শুরু করেছিলেন মিডফিল্ডার হিসেবে। পরে খ্যাতির শীর্ষে আরোহণ করেন ডিফেন্ডার রূপে খেলে। বিভিন্ন ভূমিকায় খেলার অসামান্য সামর্থ্য ছিল তার। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও অবদান রাখতেন তিনি।


আধুনিক ফুটবলে 'অ্যাটাকিং সুইপার' পজিশন আবিষ্কারের কৃতিত্ব সাধারণত তাকেই দেওয়া হয়।


কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা তিনজনের একজন বেকেনবাওয়ার। বাকি দুজন হলেন ব্রাজিলের মারিও জাগালো ও ফ্রান্সের দিদিয়ের দেশাম। জাগালো গত শনিবার না ফেরার দেশে পাড়ি জমান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফুটবল দুনিয়া কেঁপে উঠেছে বেকেনবাওয়ারের চিরবিদায়ের দুঃসংবাদে।

বেকেনবাওয়ারকে জার্মানির ইতিহাসের সেরা ফুটবলার মনে করেন অনেকে। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি'অর জেতা ইতিহাসের মাত্র নয় খেলোয়াড়ের তালিকায় আছেন এই কিংবদন্তি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা