বোর্ডের নিষেধাজ্ঞায় তিন আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৪

বোর্ডের নিষেধাজ্ঞায় তিন আফগান ক্রিকেটার

আইপিএল শুরু হতে এখনও মাস চারেক বাকি। তবে, এর আগেই বড়সড় ধাক্কা খেল আইপিএলের তিন দল–কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। দলগুলোর তিন আফগান ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর ফলে বেশ দুশ্চিন্তায় পড়েছে আইপিএলের এই তিন ফ্র্যাঞ্চাইজি।

সোমবার (২৫ ডিসেম্বর) বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডকে ২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নবীন উল হক। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার অনুমতিও চেয়েছেন। আর জাতীয় দলে স্বার্থ বিবেচনায় না নিয়ে তাদের এমন সিদ্ধান্তে চটেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী দুই বছরের জন্য সব ধরনের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ক্রিকেটে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগানিস্তানের হয়ে খেলাকে জাতীয় দায়িত্ব হিসেবে মনে করা হয়, তারা সেটির চেয়ে ব্যক্তিগত স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন এবং বাণিজ্যিক লিগই এসব খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হওয়ার মূল কারণ। তারা সরে যেতে চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসব খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।’

জাতীয় দলের হয়ে খেলার চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে অগ্রাধিকার দেওয়া নিয়ে তিন ক্রিকেটারের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আইপিএল তো বটেই, বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পারবেন না এই ক্রিকেটাররা। পাশাপাশি ইতোমধ্যে যে লিগগুলোতে খেলার অনাপত্তিপত্র (এনওসি) তাদের দেওয়া হয়েছে, তা-ও বাতিল করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা