অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপ

রেকর্ড গড়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:২৪

রেকর্ড গড়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিতে প্রথমবার যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

দুবাইয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা। সেটিও রেকর্ড গড়ে।
সুযোগ ছিল রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয় পাওয়ার, যা ছিল ২০১ রানের। সেটি না হলেও যুব এশিয়া কাপ ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল আফগানিস্তানের, ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৬ রানে জিতেছিল তারা।

টস হেরে ব্যাট করতে নেমে আশিকুরের ১২৯ রানের সঙ্গে রিজওয়ান চৌধুরীর ৬০ ও আরিফুল ইসলামের ৫০ রানে ৮ উইকেটে ২৮২ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় নামা আমিরাতের ব্যাটারদের একেবারে সুবিধা করতে দেননি বাংলাদেশের তিন পেসার। রোহানাত দৌলার ৩, মারুফ মৃধার ৩ ও ইকবাল হোসেনের ২ উইকেটের সঙ্গে স্পিনার অফ স্পিনার পারভেজ রহমান জীবনের ২ উইকেটের কল্যাণে মাত্র ৮৭ রানে অল-আউট হয়ে যায় আমিরাত। এতে বিশাল জয় পায় বাংলাদেশ।

এটি ছিল যুব এশিয়া কাপের দশম আসর। যার ৮ বারই চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ অবশ্য এবারের আগে একবার ফাইনাল খেলেছিল, ২০১৯ সালের সেই ফাইনালে ভারতের কাছে ৫ রানে হারেন আকবর আলীরা। এবার সেই ক্ষতে প্রলেপ দিয়ে প্রথমবার বাংলাদেশ যুবদলকে এশিয়া কাপ জেতালেন মাহফুজুর রহমান রাব্বিরা।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ১৪ রানে ওপেনার জিসান আলমকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের জুটিতে দলকে শুরুর ধাক্কা সামলে দলকে দারুণ ভিতে দাঁড় করিয়ে দেন আশিকুর ও রিজওয়ান।
এরপর আরিফুলের সঙ্গে আশিকুরের জুটি ৮৬ রানের। এই জুটির মধ্যে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় শতক তুলে নেন আশিকুর। আগের চার ম্যাচে একটি সেঞ্চুরিসহ দুটি হাফসেঞ্চুরি ছিল তার।

আশিকুরের শতকের পর ৬টি চারে ৪০ বলে ৫০ রান করে আউট হন আরিফুল। তবুও থেমে থাকেনি রান তোলার গতি। আশিকারের ব্যাটে ২৫০ ছাড়িয়েছে বাংলাদেশের স্কোর। ১৪৯ বলে ১২টি চার এবং ১টি ছক্কায় ১২৯ রান করেন এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার। আমিরাতের হয়ে আয়মান আহমেদ ৫২ রানে ৪ উইকেট নেন।

রান তাড়ায় প্রথম পাওয়ার প্লের ১০ ওভারের মধ্যে বাংলাদেশি পেসারদের তোপে ৩৯ রানে ৪ উইকেট হারায় আমিরাত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৬১ রানে ৭ উইকেট হারানো দলটি পরে গুটিয়ে যায় ৮৭ রানে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা