কুমিল্লা-ঢাকা ম্যাচ দিয়ে ১৯ জানুয়ারি শুরু বিপিএল

স্পোর্টস ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৩, ২১:২৯

সংগৃহীত ছবি

আগামী ১৯ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। মার্চের ১ তারিখে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দশম বিপিএলের।

এবারও ঢাকা, সিলেট ও চট্টগ্রামের আয়োজিত হবে বিপিএলের ম্যাচগুলো। ১৯ জানুয়ারি শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলবে খেলা। ২৪ ও ২৫ জানুয়ারি সফর ও বিরতির পর ২৬ জানুয়ারি সিলেট পর্ব শুরু হবে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দুদিন বিরতি দিয়ে দলগুলো আবার ফিরে আসবে ঢাকায়।

৬ থেকে ১০ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় পর্ব শেষ করার দুদিন পর খেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বরাবরের মতোই ঢাকাতে।

প্রথম রাউন্ডে হবে ৪২টি ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল ম্যাচ দিয়ে আসরের পর্দা নামবে ১ মার্চ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর