লিজেন্ডস লিগের নতুন চ্যাম্পিয়ন টাইগার্স

স্পোর্টস ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৬

লিজেন্ডস লিগের নতুন চ্যাম্পিয়ন টাইগার্স

শ্রীলংকার দুই তারকা ব্যাটসম্যান থিসেরা পেরেরা ও আসেলা গুনারত্নের ব্যাটিং তাণ্ডবে পরাজয়ের শঙ্কা উড়িয়ে লিজেন্ডস লিগের নতুন চ্যাম্পিয়ন মনিপাল টাইগার্স।

আরবানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো লিজেন্ডস লিগের শিরোপা জিতল টাইগার্স। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ওয়াল্ড জায়ান্টস। গত বছর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় এশিয়ান লায়ন্স।

শনিবার তৃতীয় আসরের ফাইনালে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়নার নেতৃত্বাধীন আরবানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরভজনসিংয়ের নেতৃত্বাধীন টাইগার্স।

এদিন ভারতের গুজরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে টস জিতে আরবানরাইজার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মনিপাল টাইগার্স। আগে ব্যাট করে রিক্কি ক্লার্ক ও গুরকিরাত সিং মানের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে আরবানরাইজার্স।

দলের হয়ে ৫২ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮০ রান করেন রিক্কি ক্লার্ক। ৩৬ বলে ৮টি চার আর ২টি ছক্কায় ৬৪ রান করেন গুরকিরাত সিং।

টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মনিপাল টাইগার্স। দলের জয়ে ২৯ বলে ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন আসেলো গুরারত্নে। মাত্র ১৩ বলে তিনটি চার আর এক ছক্কায় ২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শ্রীলংকান আরেক তারকা অলরাউন্ডার থিসেরা পেরেরা। এছাড়া ২৯ বলে ৪০ রান করেন ভারতীয় সাবেক তারকা ওপেনার রবিন উথাপ্পা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা