টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট মেসি

স্পোর্টস ডেস্ক | ৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট মেসি

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে সাময়িকীটি তাদের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মেসির নাম ঘোষণা করে।

মূলত পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তিনি যে প্রভাব সৃষ্টি করেছেন সে কারণেই তাকে বর্ষসেরা নির্বাচন করা হয়েছে।

২০২৩ সালের জুলাইতে মেসি মায়ামিতে যোগ দিয়ে বদলে দেন ক্লাবটিকে। তার আগমনে উজ্জীবিত হয়ে তারা প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ে।

যেদিন তার অভিষেক হয় সেদিন অ্যাপল নতুন করে যুক্তরাষ্ট্রভিত্তিক ১ লাখ ১০ হাজার সাবস্ক্রাইবার পায়। শতকরা হিসেবে যেটার বৃদ্ধির পরিমাণ ছিল ১৭০০%। সাবস্ক্রাইবারের সংখ্যা আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো ও ইউরোপেও বৃদ্ধি পায়।

আর্জেন্টাইন অধিনায়কের আগমনে এমএলএস’র আলোড়ন তৈরি হয়। তাতে করে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার প্রতি আলাদা আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়।

লিওনেল মেসির আগে ২০২২ সালে বেসবল খেলোয়াড় অ্যারন জাজ, ২০২১ সালে জিমন্যাস্ট সিমন বাইলস ও ২০২০ সালে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস হয়েছিলেন টাইমসের বর্ষসেরা খেলোয়াড়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা