নতুন চাকরি পেয়েছেন অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৩, ১১:১৫

নতুন চাকরি পেয়েছেন অ্যালান ডোনাল্ড

অ্যালান ডোনাল্ডের অধীনে বাংলাদেশের পেসাররা দারুণ করছিলেন। তবে অনেকটা অভিমান নিয়েই বাংলাদেশের চাকরিটা ছেড়ে গেছেন ডোনাল্ড। বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করতে চাননি ডোনাল্ড, আগ্রহী ছিল না বিসিবিও।

দেশে ফেরার দিন দশেকের ভেতরই নতুন চাকরি খুঁজে পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্সের বোলিং কোচ হয়েছেন ডোনাল্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়েছে লায়ন্স।

এখানে পুরোনো সঙ্গীদেরও পাচ্ছেন ডোনাল্ড। বাংলাদেশের সাবেক হেড কোচ আরেক প্রোটিয়া রাসেল ডমিঙ্গো লায়ন্সের হেড কোচ হয়েছেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাশিম আমলাকে। এতদিন এই দায়িত্বে থাকা জেপি ডুমিনি যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচিং স্টাফে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্চের দিকে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। এরপর এক বছরে তাদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। যদিও বিশ্বকাপে পুরো দলের মতো পেসাররাও খুব ভালো কিছু করতে পারেননি।

ক্রিকেটার হিসেবে সমৃদ্ধ ছিল ডোনাল্ডের ক্যারিয়ার। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নেন তিনি। ওয়ানডেতে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট সাদা বিদ্যুৎ হিসেবে খ্যাত এই পেসারের। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১২শ’র বেশি উইকেটের মালিক তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা