শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সবাই বরখাস্ত

স্পোর্টস ডেস্ক | ৬ নভেম্বর ২০২৩, ১৫:২৬

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সবাই বরখাস্ত

বিশ্বকাপ ক্রিকেটে যাচ্ছেতাই পারফরম্যান্স ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। সাত ম্যাচে মাত্র দুই জয়। তার ওপর ভারতের কাছে লজ্জাজনক হার। ৩৫৮ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে মাত্র ৫৫ রানে অল আউট। এমন হার মেনে নেওয়া কঠিন। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে বিষয়টি মেনে নেননি। ক্রিকেট বোর্ডের সবাইকে বরখাস্ত করেছেন।

বর্তমানে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। ক্রীড়ামন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন। সাত সদস্যের কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক ও একজন সাবেক বোর্ড প্রেসিডেন্ট।

ভারতের কাছে লজ্জাজনক হারের পর রানাসিংহে জনসম্মুখে পুরো বোর্ডের পদত্যাগ দাবি করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, শ্রীলঙ্কার বোর্ড কর্মকর্তাদের আর দায়িত্ব থাকার মতো নৈতিক অধিকার নেই। তাদের এখন স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। তার আগে তিনি বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন।

ভারতের কাছে হারের পর জনরোষ থেকে রক্ষার জন্য বোর্ডে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা