নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে রেকর্ড ৩০৯ রানে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৫২

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে রেকর্ড ৩০৯ রানে জিতলো অস্ট্রেলিয়া

বিশ্বকাপে নেদারল্যান্ডসকে নিয়ে অস্ট্রেলিয়ার ছেলেখেলা করা নতুন ঘটনা নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অঘটনের জন্ম দেওয়া ডাচরা এবারও পাত্তা পেলো না পাঁচবারের চ্যাম্পিয়নদের কাছে। অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে বিশ্বকাপে রেকর্ড ৩০৯ রানে জিতলো।

বিশ্বকাপে এতদিন পর্যন্ত সবচেয়ে বড় জয় ছিল ২৭৫ রানের। ২০১৫ সালে পার্থে ওই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। এবার অজিরা নিজেদের রেকর্ড ভাঙলো নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে দুইবার দেখা হয়েছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে ৭৫ রানে জিতেছিল তারা। ২০০৭ সালে আরও বড় ব্যবধানে হার মানে হয়েছিল ডাচদের। ওইবার ২২৯ রানে জিতেছিল অজিরা। ১৬ বছর পর মাঠের লড়াইয়ে আরও বিশাল হারের লজ্জা পেতে হলো নেদারল্যান্ডসকে।

দিল্লিতে বুধবার আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি এবং স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের হাফ সেঞ্চুরিতে বড় স্কোরের আভাস দিচ্ছিল তারা। তবে গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ডাচ বোলারদের ওপর বুলডোজার চালান। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন তিনি ৪০ বল খেলে।

রান পাহাড়ে চড়তে গিয়ে বারবার হোঁচট খেয়েছে ডাচরা। পাওয়ার প্লেতে ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। তাদের বিপর্যস্ত ব্যাটিং লাইন আপে আরও বড় ধাক্কা লাগে অ্যাডাম জাম্পা বল হাতে নিলে। ১৯তম ওভারে পরপর দুটি উইকেট নেন তিনি। পরের দুই ওভারে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে ৯০ রানে গুটিয়ে দেন অজি স্পিনার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর