চতুর্থ ম্যাচে এসে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | ২২ অক্টোবর ২০২৩, ০৮:৩২

চতুর্থ ম্যাচে এসে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল শ্রীলঙ্কা

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস। তাই আত্মবিশ্বাস টইটম্বুর করছিল তাদের শরীরে। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল শ্রীলঙ্কার। অবশেষে চতুর্থ ম্যাচে এসে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল তারা।

লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

সাইব্রান্ড এনগেলব্রেচন্ট ও লোগান বিক ব্যাটে ভর করে ২৬২ রানে অলআউট হয় ডাচরা। এনগেলব্রেচন্ট ৮২ বলে ৭০ ও লোগান ৭৫ বলে ৫৯ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দিলশান মাদুশাঙ্কা ও কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট।

২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৮ রানে ৮ বলে ৫ রান করে আউট হন কুশল পেরেরা। এরপর ক্রিজে আসা অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন পথুম নিসাঙ্কা।

তবে দলীয় ৫২ রানে ১৭ বলে ১১ রান করে আউট হন অধিনায়ক কুশল মেন্ডিস। এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তাকে সঙ্গে নিয়ে চাপ সামাল ৫২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন পথুম নিসাঙ্কা।

তবে দলীয় ১০৪ রানে ৫২ বলে ৫৪ রান করে আউট হন পথুম নিশাঙ্কা। এরপর ক্রিজে আসেন চরিথ আসালাঙ্কা। তাকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন দলীয় ১৮১ রানের ৬৬ বলে ৪৪ রানে আউট হন চরিথ আসালাঙ্কা।

এরপর ক্রিজে আসেন ধানাঞ্জয়া ডি সিলভা। তাকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন সামাবিক্রমা। ৩৭ বলে ৩০ রান করে সিলভা আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সামাবিক্রমা। ১০৭ বলে ৯১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর