মুম্বাইয়ে আইওসির সভা : ক্রিকেটসহ নতুন পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২৩, ১৭:৩১

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্তির প্রস্তাবের অনুমোদন দিয়ে রেখেছিল। এরপর অপেক্ষা ছিল সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করার। সেই ধাপ অতিক্রম করে এক শতাব্দীর বেশি সময় পর অলিম্পিকে ফিরল ক্রিকেট।

সোমবার মুম্বাইয়ে আইওসির সভায় নতুন পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট ছাড়া বাকিগুলো হলো বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও ল্যাক্রোস। আগামী ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকে এই ইভেন্টগুলো অন্তর্ভুক্ত হয়েছে।

সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল। অলিম্পিকে স্রেফ ওই একবারই ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। সেবার অংশ নিয়েছিল কেবল দুটি দল— স্বাগতিক ফ্রান্স ও গ্রেট ব্রিটেন।

গত শুক্রবার আইওসির সভাপতি টমাস বাখ জানিয়েছিলেন, আয়োজকরা টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্তির যে প্রস্তাব দিয়েছিলেন, তা গ্রহণ করা হয়েছে। এবার ভোটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে খেলাটির 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকে ফেরা।

লস এঞ্জেলেস অলিম্পিকের আয়োজকরা ছয়টি দল নিয়ে ক্রিকেট ইভেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন। নারী ও পুরুষ দুই বিভাগের জন্যই। তবে কতটি দল অংশ নেবে বা কীভাবে দলগুলো অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে তা এখনও নিশ্চিত হয়নি।

আর্থিক দিক বিবেচনায় অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি একরকমের অবধারিতই ছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খেলাটির জনপ্রিয়তা বিপুল। এই অঞ্চলে ক্রিকেটের যে বিশাল বাজার রয়েছে, সেটার ফায়দা তুলতে পারবে আয়োজকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা