বাংলাদেশের টিম হোটেলের লবিতে থাকা সাংবাদিকদের বের করার নির্দেশ দিয়েছিলেন লিটন

অনাকাঙ্ক্ষিত আচরণ: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন লিটন কুমার দাস

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২৩, ১৪:০৪

লিটন কুমার দাস

ব্যাটে রান নেই, দল হারছে। তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দায়িত্ব নিয়ে খেলার বদলে ছন্দহীন লিটন দাস। সবমিলিয়েই কিনা কে জনে, গতকাল রোববার (১৫ অক্টোবর) পুনেতে লিটন করে বসলেন অনাকাঙ্খিত এক কাণ্ড। বাংলাদেশের টিম হোটেলের লবিতে থাকা সাংবাদিকদের বের করার নির্দেশ দেন নিরাপত্তারক্ষীদের দিয়ে। যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

পুনেতে বাংলাদেশের টিম হোটেলের লবিতে বসে ছিলেন প্রায় ৪০ জন সাংবাদিক। উদ্দেশ্য— দলের কেউ যদি আসেন, যদি কথা বলা যায়। শোনা গেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। অপেক্ষা করছিলেন তারা। দুপুরে লবিতে দেখা গেছে তাসকিন আহমেদ, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়দের। তারা বাইরে খেতে যাচ্ছেন। কেউ কেউ সাংবাদিকদের সঙ্গে হাসিমুখে টুকটাক কথাও বলেছেন।

এরপর দেখা গেল বাইরে বের হচ্ছেন লিটন। সাংবাদিকরা নিজেদের মতোই আছেন। কিন্তু, এর কিছুক্ষণ বাদে যা ঘটল, তা আগে ঘটেছে বলে মনে হয় না। সাংবাদিকদের দেখে রেগে যান লিটন। হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাক দেন। তাদের কাছে জানতে চান, ‘মিডিয়ার লোকেরা এখানে কী করছেন? তারা কেন আমাদের ছবি তুলছেন?’ হোটেলের নিরাপত্তারক্ষীদের দিয়ে তাদের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন।

এই ঘটনায় আজ সোমবার (১৬ অক্টোবর) ক্ষমা চেয়েছেন লিটন। তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান তিনি।

লিটন লেখেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।‘



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা