বিশ্বকাপ বাছাইপর্ব: শেষ মুহূর্তের গোলে নাটকীয় ড্র বাংলাদেশের

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২৩, ২০:২০

বাংলাদেশ-মালদ্বীপের ম্যাচের খণ্ডচিত্র

মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৮৭ মিনিটে পিছিয়ে পড়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সাদউদ্দিনের গোলে নাটকীয় এক ড্র (১-১) করেছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে এটি প্রথম রাউন্ডের প্রথম লেগের খেলা। নিশ্চিত ড্রয়ের দিকে হাঁটা ম্যাচে ৮৭ মিনিটে মালদ্বীপকে এগিয়ে দেন হাসান নাজিম। তবে হাল ছাড়েনি বাংলাদেশ।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট অর্থাৎ ৯২ মিনিটে ডিফেন্ডার সাদ উদ্দিনের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ার দল।

প্রথম ম্যাচটি হয়েছে মালদ্বীপের ঘরের মাঠ মালে জাতীয় স্টেডিয়ামে। বৃহস্পতিবার বিরতিতে যাওয়ার আগে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে।

মাদক কাণ্ডে আনিসুর রহমান জিকো, তপু বর্মণ ও শেখ মোরসালিন নিষিদ্ধ থাকায় নতুনরা সুযোগ পেয়েছেন। তেকাঠির নিচে মিতুল মারমা ও রক্ষণে অভিষেক হয়েছে শাকিল হোসেনের।

যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল শুরুতে আধিপত্য ছিল স্বাগতিকদের। বাংলাদেশ দলের খেলা ছিল কিছুটা অগোছালো। সময় গড়ানোর সঙ্গে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর খেলেছে দুই দল। প্রথম সুযোগটা তৈরি করে স্বাগতিকরাই। ১৮ মিনিটে বক্সে ঢুকে আলী ফাসিরের শট সাইড বারে লেগে ফিরে আসলে এগিয়ে যেতে পারেনি স্বাগতিকরা।

বাংলাদেশও সুযোগ পায় ২৬ মিনিটে। বক্সে ঢুকে রাকিব হোসেনের বাঁ পায়ের জোরালো শট লক্ষভ্রষ্ট হয়েছে। দুই মিনিট পর স্বাগতিকদের মোহাম্মদ নাইমের হেড দূরের পোস্ট দিয়ে গেছে। ৩৫ মিনিটে বাংলাদেশের সোহেল রানার কর্নারে পোস্টের বাইরে দিয়ে হেড করে হতাশ করেছেন রাকিব। ৪০ মিনিটে ফাহিমও গোলের দারুণ সুযোগ নষ্ট করেন। বক্সে ভালো জায়গায় বল পেয়েও সেটি লক্ষ্যের বাইরে দিয়ে মেরেছেন।

বিরতির পর খেলা আরও জমে ওঠে। ৫৩ মিনিটে সতীর্থের লং পাস থেকে রাকিব বক্সে ঢুকে কোনাকুনি শট নিলেও তা অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেছে। ৪ মিনিট পর রাকিবের সঙ্গে বল দেয়ানেয়া করেও জাল কাঁপাতে পারেননি ফাহিম। তার বাঁ পায়ের জোড়ালো শটে সাইডের জাল কাঁপিয়েছে!

৬৫ মিনিটে স্বাগতিকদের হামজা মোহাম্মদের নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে আর একটু হলেই নিজেদের জালে জড়িয়ে দিতে যাচ্ছিলেন নবাগত শাকিল হোসেন। ভাগ্য ভালো তার স্লাইড করা বল ক্রস বারের ওপর দিয়ে গেছে। ৭০ মিনিটে রাকিবের ক্রসে ফাহিম দৌড়ে এসে ৬ গজ দূরত্বে থেকে বল উঁচিয়ে মেরে গোলের দারুণ সুযোগ নষ্ট করেছেন। এরপরই ফাহিম ও জামালের জায়গায় নামেন জনি ও রবিউল মাঠে।

৭৪ মিনিটে বদলী রবিউলের বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোড়ালো শট মালদ্বীপ কিপার এক হাতে ফিস্ট করে দলকে রক্ষা করেছেন। তিন মিনিট পর আলী ফাসির গোলকিপারকে একা পেয়েও তার মাথায় মেরে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন।

শেষ পর্যন্ত ৮৭ মিনিটে ডেড লক ভাঙে মালদ্বীপ। সতীর্থের ক্রস তারিক কাজী হেড দিয়ে ক্লিয়ার করলেও তা স্বদেশি ডিফেন্ডারের পায়ে লেগে ফাঁকায় থাকা বদলি হাসান নাইমের কাছে গেলে দারুণ প্লেসিংয়ে তিনি স্কোর ১-০ করেছেন।

এরপরই মাঠে নামেন সাদ উদ্দিন।যোগ করা সময়ের শুরুর দিকে বদলি সাদ বাংলাদেশকে হার থেকে রক্ষা করেছেন। রাকিবের ক্রসে সাদ ফাঁকায় থেকে শুধু দেখেশুনে পা ছুঁইয়ে মালদ্বীপ কিপারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়েছেন।

এখন আগামী ১৭ অক্টোবর নিজেদের মাঠে ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলে পরের পর্ব নিশ্চিত হবে বাংলাদেশের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর