বডিবিল্ডার জাস্টিন ভিকি আর নেই

স্পোর্টস ডেস্ক: | ২৩ জুলাই ২০২৩, ২০:৩৪

সংগৃহীত ছবি

২১০ কেজির বিশালাকার বারবেল কাঁধে পড়ে মারা গেছেন ইন্দোনেশিয়ার প্রখ্যাত বডিবিল্ডার জাস্টিন ভিকি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

এই ঘটনায় শোক নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। ভিকি একাধারে ছিলেন বডিবিল্ডার, শরীরচর্চার প্রশিক্ষক এবং পুষ্টিবিদও। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৩০ হাজার।

গত ১৫ জুলাই প্যারাডাইস বালি জিমে কাঁধে বারবেল নিয়ে প্রশিক্ষণের সময় ঘটে ভয়ংকর দুর্ঘটনাটি। জানা গেছে, ওই সময় মোট ২১০ কেজি ওজনের বারবেল নিয়ে স্ট্রেন্থ ট্রেনিং করছিলেন জাস্টিন।

কাঁধে বারবেল নিয়ে সেটি পিছন দিক দিয়ে ওঠানোর চেষ্টা করছিলেন। একসময় অতিরিক্ত ওজনে ভারসাম্য হারিয়ে ফেলেন স্পটার। ভিকির হাত থেকেও বারবেল খসে পড়ে। বিশালাকার সেই বারবেল তার ঘাড়ে এসে পড়ে। যার ফলে ঘাড়ে, মাথায়, গলায় গুরুতর আঘাত পান তিনি।

আহত জাস্টিনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাঁধে বিরাট ওজনের বারবেলা পড়ায় তার হৃৎপিণ্ড ও ফুসফুসের সঙ্গে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ স্নায়ুগুলি ছিঁড়ে যায়। দ্রুত অপারেশন করেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মারা যান জাস্টিন।

সূত্র: দ্য বালি এক্সপ্রেস, নিউইয়র্ক পোস্ট



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা