ওয়ানডে ক্রিকেটে নতুন মাইলফলকে বাবর আজম

স্পোর্টস ডেস্ক | ৬ মে ২০২৩, ০১:১৮

ছবিঃ সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। নাম তুললেন রেকর্ড বইয়ের নতুন পাতায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রানের মালিক এখন তিনি।

করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে এই রেকর্ড গড়েন তিনি। স্রেফ ৯৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলাকে পেছনে ফেলেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক।

পাঁচ হাজারে পৌঁছাতে ১৯ রান প্রয়োজন ছিল বাবরের। ১৭তম ওভারের প্রথম বলে সোধির অফ স্টাম্পের ওপরে করা লেংথ বল লং অনের দিকে খেলে এক রান নিলেন বাবর আজম। সাথে সাথে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ২৮ বছর বয়সী এ ব্যাটসম্যান।

২০১৫ সালের মে মাসে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছিল বাবরের। আট বছরের মাথায় ৯৯ ম্যাচে ৬০ ছুঁইছুঁই গড়ে ৫ হাজার রান করলেন সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন। ২৬টি ফিফটির সঙ্গে ১৭ বার তিন অঙ্কের ছোঁয়া পেয়েছেন তিনি।

রেকর্ডটির এতদিনের মালিক আমলা ২০১৫ সালে ১০৪ ম্যাচ ও ১০১ ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেছিলেন। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ডটি ছিল সাঈদ আনোয়ার ও মোহাম্মদ ইউসুফের। দুজনেরই লেগেছিল ১৩৮ ইনিংস।

ওয়ানডেতে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ডও গড়ার সম্ভাবনা জাগিয়েছিলেন বাবর। তার লেগেছিল ৮২ ইনিংস। তার আগেই আমলা ৪ হাজার রান করেন ৮১ ইনিংস খেলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২