বৃষ্টিতে খেলা বন্ধ, ২০৭ রান বাংলাদেশের

সময় ট্রিবিউন ডেস্ক | ২৭ মার্চ ২০২৩, ২২:০৮

সংগৃহীত

প্রথম টি টোয়েন্টি ম্যাচে চট্টগ্রামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এরপর বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা।

আগে ব্যাট করতে নেমে লিটন-রনির ব্যাটে শুরুটা ঝোড়োময় বাংলাদেশের। পাওয়ার প্লেতে ৬ ওভারে বিনা উইকেটে ৮১ রান করে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

অল্পের জন্য ফিফটি পাননি লিটন দাস। ২৩ বলে ৪৭ রান করে তিনি ইয়ংয়ের শিকার। তার ইনিংসে ছিল চারটি চার ও তিন ছক্কার মার। দলীয় ৯১ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

নাজমুল হোসেন শান্তর ইনিংস বড় হয়নি। ১৩ বলে ১৪ রান করে তিনি টেক্টরের শিকার। দেড়শ অতিক্রম করে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৪ বলে ফিফটি করা রনি তালকুদার ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। হামের বলে বোল্ড হন তিনি। ৩৮ বলের ইনিংসে সাতটি চার ও তিন ছক্কা হাকান রনি।

২০ বলে দুই চার ও এক ছক্কায় ৩০ রান করে ফেরেন শামীম হোসেন পাটোয়ারি। অ্যাডায়ারের বলে স্টারলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৮ বলে ১৩ রান করেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশ দলে আছেন যারা:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিুজর রহমান, হাসান মাহমুদ।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা