মরক্কোর কাছে হারের দায় রেফারিকে দিলেন ব্রাজিল

সময় ট্রিবিউন ডেস্ক | ২৬ মার্চ ২০২৩, ১৮:৩৫

সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া ব্রাজিল এবার প্রীতি ম্যাচে হারল মরক্কোর কাছে। নেইমার ও থিয়াগো সিলভাবিহীন ম্যাচে ব্রাজিলের হার ২-১ গোলে। খেলা শেষে হারের দায়ও রেফারির ওপরই চাপিয়েছেন কাসেমিরো-রদ্রিগোরা।

কিন্তু প্রীতি ম্যাচ হলেও খেলায় মাঝেমধ্যেই ‘অপ্রীতিকর’ পরিস্থিতি দেখা যায়। দুই দলের খেলোয়াড়দের দেখা গেছে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়াতে। এমনকি রেফারির সঙ্গেও তর্কে জড়িয়েছেন কাসেমিরোরা। 

মরক্কোর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় রেফারির উপর দায় চাপিয়ে কাসেমিরো বলেন, সবার প্রতি সম্মান রেখেই বলছি, যদিও ব্রাজিল কখনো এ বিষয়ে অভিযোগ করে না, এরপরও সবচেয়ে বড় সমস্যার কথা বললে, সেটি ছিল রেফারি।

কাসেমিরোর সাথে রদ্রিগোও বলেন, আমি রেফারি নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে রেফারিং খুব ঝামেলাপূর্ণ ছিল। রেফারি ম্যাচের গতি নষ্ট করেছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমরা নিজেদের দায়ও নিচ্ছি।

মরক্কোর বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে পিছিয়ে যায় ব্রাজিল। ৬৭ মিনিটে সমতা ফেরান কাসেমিরো। তবে ৭৯ মিনিটে আবদেলহামিদ সাবিরির গোলে জয় পায় মরক্কো।

ম্যাচ শেষে নিজেদের হারের কারণ সম্পর্কে ব্রাজিল অধিনায়ক কাসেমিরো বলেন, আমরা অসাধারণ একটি দলের বিপক্ষে খেলেছি। যারা নিজেদের খেলা পরিকল্পনা সম্পর্কে জানে এবং তাদের কোচও লম্বা সময় ধরে সঙ্গে আছে। আর তাদের খেলোয়াড়েরাও লম্বা সময় ধরে শীর্ষ স্তরের ফুটবল খেলে আসছে।

কাসেমিরো বলেন, আমরা নতুন কোচ এবং নতুন খেলোয়াড়দের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি। নতুন একটা ধরন তৈরির চেষ্টা করছি। আপনি যখন ব্রাজিল দলের কথা বলবেন, তখন আপনাকে অবশ্য জয়ের চিন্তাই করতে হবে।

এসটি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২