১১ ওভারে ১০ উইকেট নিয়ে ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সময় ট্রিবিউন ডেস্ক | ২০ মার্চ ২০২৩, ০০:৩৬

সংগৃহীত

নিজেদের মাঠে রঙ্গিন পোশাকে ভারতের মতো দলের ব্যাটিং লাইনআপ স্রেফ ধসিয়ে দিল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের পাঁচ উইকেট শিকারের ম্যাচে স্বাগতিক ভারতকে স্রেফ উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্টিভেন স্মিথের দল জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। বাকি ছিল আরো ৩৯ ওভার।

আজ (১৯ মার্চ) বিশাখাপত্তনমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয় ভারত।

দলীয় ৩ রানেই মিচেল স্টার্কের বলে শুভমান গিলের ০ রানে বিদায়। স্টার্কের দ্বিতীয় শিকার হওয়ার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। এরপর 'গোল্ডেন ডাক' মারা সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুলকেও ৯ রানে তুলে নেন স্টার্ক। সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। মিডল অর্ডারে নেমে অক্ষর প্যাটেল ২৯ বলে ১ চার ২ ছক্কায় অপরাজিত ২৯ রান না করলে ভারতের স্কোর তিন অংকে যেত না। ৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট নেন স্টার্ক। সিন অ্যাবট নেন ২৩ রানে ৩টি, নাথান এলিস ২টি।

রান তাড়ায় নেমে হেসেখেলে ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। ভারতের পাঁচ বোলারের কেউই দুই অজি ওপেনার ট্রাভিস হেড আর মিচেল মার্শকে বিপাকে ফেলতে পারেনি। ২৯ বলে ফিফটি তুলে নেওয়া হেড অপরাজিত থাকেন ১০ বাউন্ডরিতে ৫১* রানে। অন্যদিকে ২৮ বলে ফিফটি করা মিচেল মার্শও ৬৬ রানে অপরাজিত ছিলেন। এই ওপেনার ৬টি বাউন্ডারির পাশাপাশি ৬টি ছক্কা হাঁকিয়েছেন। তাদের দারুন ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর