ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারের জরিপ;

বর্তমানে বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটার মাশরাফী

সময় ট্রিবিউন | ১ নভেম্বর ২০২২, ০৫:১৭

ছবিঃ সংগৃহীত

ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারের জরিপে বর্তমানে বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটার হিসেবে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজার নাম উঠে এসেছে।

ক্রিকট্র্যাকার বাংলাদেশের শীর্ষ ১০ ধনী ক্রিকেটারের তালিকা তৈরি করেছে । আর এই তালিকার ১০ নম্বরে আছেন সাবেক টাইগার দলপতি মুমিনুল হক। পারফরমেন্সের কারণে দলের বাইরে থাকলেও ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে আবারও তিনি এসেছেন স্কোয়াডে। তার সম্পত্তির মোট পরিমাণ ৩০ কোটি টাকারও বেশি।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে আছেন মাশরাফি। তার মোট সম্পত্তি ৫১০ কোটি টাকা। আর ৪০৭ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

সাম্প্রতিক ক্রিকেট পারফরমেন্স নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ। ইমপ্যাক্ট, ইনটেন্ট ও পাওয়ার হিটিংয়ের মারপ্যাচে খাবি খাচ্ছে দেশের ক্রিকেট। এমন সব প্রতিবন্ধকতার মধ্যেই প্রায়ই স্পটলাইটে থাকে ক্রিকেটারদের আয়ের উৎস। ।

তালিকার ৯ নম্বরে থাকা পেসার রুবেল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় একই। ৪৬ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক গতি তারকা তাসকিন আহমেদের অবস্থান ৮ নম্বরে। মাঠে দুর্দান্ত ফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তাসকিনের চাহিদা এখন আকাশচুম্বী।

৭ নম্বরে আছেন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে জায়গা হারানো মাহমুদউল্লাহ রিয়াদ। তার সম্পত্তির পরিমাণ ৭১ কোটি টাকারও বেশি। পরের স্থানেই আছেন মোস্তাফিজুর রহমান। প্রতিবেদন অনুযায়ী তার মোট সম্পত্তি ১৩১ কোটিরও বেশি। ১৫২ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার ৫ নম্বরে আছেন লিটন কুমার দাস। বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন তামিম ইকবাল। সেই সাথে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায়। প্রতিবেদন অনুযায়ী, এই ওপেনারের সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকারও বেশি।

মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আছেন তৃতীয় স্থানে। তার মোট সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটি টাকা। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। এছাড়াও তার সংগ্রহে আছে নামি-দামি সব গাড়ী। সাকিবের মোট সম্পত্তির পরিমাণ ৪০৭ কোটি টাকা।

তবে অবাক করা বিষয় হলো, এই তালিকার শীর্ষে আছেন মাশরাফী বিন মোর্ত্তাজা। লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন মার্কেটিং স্ট্রাটেজির প্রথম পছন্দ নড়াইল এক্সপ্রেস। তবে নিয়মিতভাবে তিনি আছেন ঘরোয়া ক্রিকেটের আসরগুলোতে।

ক্রিকট্র্যাকারের তথ্যমতে, মাশরাফীর মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর