প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫

সংগৃহীত

রেফারির শেষ বাঁশি। সাবিনা, কৃষ্ণাদের উল্লাস। সবাই এক সঙ্গে মাঠে মাথা নোয়ালেন। এরপর মাথা তুলে ভোঁ-দৌড়। নারী ফুটবলে এ দিনটির অপেক্ষায় ছিলেন বাংলাদেশ। সাফের আসরে ভারতকে হারিয়েছেন সাবিনারা। আজ নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 

এই জয়ে বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারানোয় বাংলাদেশ সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ভূটানকে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। আর স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত। 

সাফের আসরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ নেপাল ও ভারত। বিশেষ করে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য ছিল খুব অরাধ্য। সেই অসাধ্য সাধন করেছেন আজ সাবিনারা। পুরো ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলেছে। ভারত সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি খেলায়। 

ম্যাচের প্রথমার্ধে দুই গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে আরেক গোল করে বাংলাদেশ ম্যাচটা নিয়ে যায় ভারতের ধরাছোঁয়ার বাইরে। ম্যাচের বাকি সময় ভারত গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ নারী ফুটবলে ভারতের বিপক্ষে এত স্বাচ্ছন্দ্যে খেলার ঘটনা ইতোপূর্বে নেই খুব একটা। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর