টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | ৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৪

সংগৃহীত

গ্রুপ পর্বের পর আবারও মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এবারও সেই দুবাইতে ম্যাচ। আগের ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই এবং ওই ম্যাচে টস জিতেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

তবে, আজ সুপার ফোরের ম্যাচে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং স্বাভাবিকভাবেই টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

দুবাইতে প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। ওই ম্যাচে পাকিস্তান করেছিল ১৪৭ রান। জবাবে বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে ৫ উইকেটের ব্যবধানে জয় পায় ভারত।

তবে, সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই ভারতের জন্য বড় দুঃসংবাদ হচ্ছে- চোটের কারণে দল থেকেই ছিটকে গেছেন জাদেজা। আগের ম্যাচে তিনি হয়তো ম্যাচ সেরা হননি, তবে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার অবশ্যই জাদেজাকে মিস করবে ভারত।

জাদেজার পরিবর্তে স্পিন অলরাউন্ডার দিপক হুদাকে দলে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়া পেসার আবেশ খানকে বাদ দিয়ে নিয়েছে রবি বিষনোইকে। উইকেটের পেছনে দিনেশ কার্তিককে বাদ দেয়া হলো এই ম্যাচে। ফেরানো হয়েছে রিশাভ পান্তকে। জাদেজা না থাকায় হয়তো, ব্যাটিংয়ে বাঁ-হাতি, ডানহাতি সমন্বয় আনার জন্যই নেয়া হয়েছে পান্তকে।

টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে বাবর আজম বলেন, ‘আশা করছি দ্বিতীয়াংশে শিশির পড়বে, যা বোলারদের ভোগাবে এবং রান তাড়া করতে সুবিধা হবে। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চান বাবর (আগের ম্যাচে হংকংকে ৩৮ রানে অলআউট করেছিল পাকিস্তান)।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২