কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

আফিফ আইমান | ২২ আগষ্ট ২০২২, ১০:৪৮

সংগৃহীত

নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তারসিয়ানে লিমা। এই নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ব্রাজিল।

কোস্টারিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই দেখা যায় ব্রাজিলের দাপট। দশম মিনিটে একবার প্রতিপক্ষের জালে বলও পাঠিয়েছিল তারা।

২৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তারসিয়ানে লিমা। স্পট কিক থেকে তার ঠাণ্ডা মাথার ফিনিশেই দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের।

২০০২, ২০০৪ এবং ২০০৬ সালে টানা তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলের নারী যুব দল। যার মধ্যে ২০০৬ সালে এই টুর্নামেন্টে তাদের সেরা ফল এসেছিল, রাশিয়ায় অনুষ্ঠিত সেবারের আসরে তৃতীয় স্থান অধিকার করেছিল ব্রাজিল ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর