আইপিএল থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন সাকিব-মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | ৫ মে ২০২১, ০৬:৩৩

ছবিঃ সংগৃহীত

ভারত থেকে দেশে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে সাকিব-মোস্তাফিজকে থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে এই দুই ক্রিকেটারকে দ্রুত দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দুই ক্রিকেটারদের নিজেদের ব্যবস্থায় দেশে ফেরানোর পরিকল্পনা বিসিবির।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এমন পরিস্থিতিতে আইপিএল অংশ নেয়া দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে দ্রুতই দেশে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার ( ৪ মে) আইপিএল বন্ধ করে আয়োজকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে সাকিব ও মোস্তাফিজের ১৮ মে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু আইপিএল বন্ধ থাকায় তাদের আগেভাগেই ফেরাবে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন,‘খবরটা মাত্রই দেখলাম আইপিএল বন্ধ। এখনও সাকিব ও মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ হয়নি। যেহেতু আইপিএল বন্ধ ওখানে থাকার কোনো মানে নেই। সামনে শ্রীলঙ্কা সিরিজও আছে। আমরা সেরা উপায় বের করে ওদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরাবো।’

এই মুহূর্তে ভারতের সঙ্গেও ফ্লাইট যোগাযোগ বন্ধ। সে ক্ষেত্রে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতে হবে এই দুই ক্রিকেটারকে। সাকিব বর্তমানে আছে আহমেদাবাদে। মোস্তাফিজ স্ত্রীসহ আছে দিল্লিতে। করোনার অত্যন্ত ঝুঁকিপ্রবণ দেশ থেকে তারা ফিরছে। এজন্য তাদের কোয়ারেন্টাইন নীতিমালা কী হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন।

কোয়ারেন্টাইন ৩ দিনের নাকি ১৪ দিনের হবে তা জানতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিসিবি। সোমবার নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নতুন নীতিমালা নিয়েছে সরকার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর