শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব

সময় ট্রিবিউন | ৫ মার্চ ২০২২, ০৯:২২

শেন ওয়ার্ন

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের বিদায়ে শোকস্তব্ধ পুরো ক্রিকেটবিশ্ব। শুক্রবার থাইল্যান্ডে মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি। শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা। 

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার টুইটারে লিখেছেন- এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আমাদের মাঝে আর নেই। আমি কতটা মর্মাহত বলে বুঝাতে পারব না। শেন একজন কিংবদন্তি এবং অসাধারণ ক্রিকেটার ছিলেন। মানুষ হিসেবেও ছিলেন অমায়িক। 

ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর লিখেছেন- শেন ওয়ার্ন আর নেই এটা আমার মন মেনে নিতে পারছে না। সে খুব তাড়াতাড়ি চলে গেছে। শেন ওয়ার্ন যখনই উইকেটে এসেছেন, ক্রিকেট খেলায় পরিবর্তন এসেছে। 

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম টুইট বার্তায় বলেছেন, শেন ওয়ার্ন আর নেই, এমন খবর শুনে আমি হতবাক। কিংবদন্তি খুব তাড়াতাড়ি চলে গেছে। 

শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা টুইটারে লিখেছেন- শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। সে একজন ভালো মানের বন্ধু। তার মৃত্যুর খবরটি বিশ্বাস করতে পারছি না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা