পাপ বাপকেও ছাড়ে না: নুরুল হক নুর

সময় ট্রিবিউন | ২৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৬

গোলাম রাব্বানী ও নুরুল হক নুর-ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মারধরের ঘটনায় তাকে উদ্দেশ্য করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতা-কর্মীদের দ্বারাই হামলার শিকার।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রোববার বিকাল ৩টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে কুপিয়ে জখম করা হয়। সেখানে প্রতিপক্ষ লোকজনের হামলা ঠেকাতে গিয়ে তার ডান হাতের তিনটি আঙুল কেটে যায়।

এ ঘটনার পর গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার ফেসবুকে আহত গোলাম রাব্বানীর কয়েকটি ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন।

ভিপি নুরের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো- 

“ভাগ্যের কি নির্মম পরিহাস!

যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর,অত্যাচার,নির্যাতন,হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতা-কর্মীদের দ্বারাই হামলার শিকার।

স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতা-কর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না!

যাই হোক, প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না।সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা