বর্ষাকালে এড়িয়ে চলবেন যেসব খাবার

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ২০:২৯

ছবি : ইন্টারনেট

বর্ষাকালে আবহাওয়ার তারতম্য খুব বেশি হয়। কোনও কোনও খাবার থেকে তাই বদহজম, পেটভার ইত্যাদির সমস্যাও দেখা দিতে পারে। এমনিতেই পেটের অসুখের হাত থেকে বাঁচতে বর্ষাকালে খাবার-দাবারের ক্ষেত্রে একটু বেশিই সতর্ক হওয়া জরুরি। কিন্তু তা না করে আপনি ভাজাভুজির দিকে বেশি ঝুঁকেছেন। কিংবা একটু বৃষ্টি হলেই হাতের মুঠোফোনে খাবার ডেলিভারির অ্যাপে রেস্তরাঁয় খাবার অর্ডার করে ফেলছেন। বর্ষাকালে এসব করতে হবে ভেবেচিন্তে নয়তো হতে পারে নানা রকম সমস্যা।

শরীর ভাল রাখতে কোন খাবার এড়িয়ে চলবেন?

বর্ষাকালে জলবাহিত রোগের আশঙ্কা খুব বেশি থাকে। তাই বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, ততটাই ভাল। এবার থেকে ঘন ঘন রেস্তরাঁ থেকে খাবার আনার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন। মাছ-মাংস না খেলে মন ভাল থাকে না? কিছু পুষ্টিবিদের মতে কিন্তু বর্ষাকালে মাছ, মাংস ও ডিম যতটা সম্ভব কম পরিমাণে খাওয়া যায়, ততই ভাল। বিশেষ করে মাছ, কারণ এটি মাছেদের প্রজননের সময়। সামুদ্রিক খাবার খাওয়ার অভ্যেস থাকলে বর্ষাকালে সেটিও এড়িয়ে চলুন। রান্না করার সময় খাবারে রসুন ও পেঁয়াজের পরিমাণ কমান।

কী খেলে ভাল থাকবে শরীর?

বর্ষার মরসুমে শরীর সুস্থ রাখতে সবজি ও ফল প্রচুর পরিমাণে খাওয়া জরুরি। আপেল, জাম, লিচু, ন্যাশপাতি এই সব মরসুমি ফল খান। এ ছাড়া অবশ্যই খাদ্যতালিকায় রাখুন ওল, মিষ্টি আলু, গাঁঠি কচু, করলা ইত্যাদি সবজি। শরীরকে সুস্থ রাখতে ও শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি খান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা