ডিমের খোসা ফেলে দিচ্ছেন? জেনে নিন যেভাবে এটি কাজে লাগাবেন

সময় ট্রিবিউন | ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:৫৮

ডিমের খোসা ফেলে দিচ্ছেন? জেনে নিন যেভাবে এটি কাজে লাগাবেন

সকালের নাস্তায় সেদ্ধ ডিম। রাতে বাড়ি ফিরে ডিম ভাজা। বাড়িতে প্রতিদিন দু-চারটি করে ডিম খাওয়া হয়েই যায়। সেই ডিমের খোসা আবার অনেকেই জমিয়ে রাখেন। গাছের ক্যালশিয়াম-সমৃদ্ধ সার হিসেবে ডিমের খোসা বেশ কাজের। আবার ডিম জিনিসটা টিকটিকিদের বড়ই অপছন্দের। তাই ঘরের এক কোনা থেকে ডিমের খোসা উঁকি মারতে দেখা যায় অনেক বাড়িতেই। তবে ডিমের খোসা দিয়ে কিন্তু আরও অনেক কিছু করা যায়, তা হয়তো অনেকেই জানেন না।

ডিমের খোসা দিয়ে আর কী কী করা যায়?

পাখির খাবার : সেদ্ধ ডিমের খোসা ফেলে না দিয়ে বাগানের এক কোণে জমা করে রাখুন। একসঙ্গে অনেকটা খোসা জমলে সেগুলো ভালো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। বাড়ির পোষা পাখি এবং গাছের ক্যালশিয়াম-সমৃদ্ধ খাবার হতে পারে ডিমের খোসা।

অস্থিসন্ধির ব্যথায় : কাচের একটি পাত্রে অ্যাপল সিডার ভিনেগার এবং ডিমের খোসা একসঙ্গে ভিজিয়ে রাখুন। দু-তিন দিন পর ডিমের খোসাগুলো ভিনেগারে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাবে। পা মচকে গেলে বা অস্থিসন্ধির ব্যথায় তৎক্ষণাৎ আরাম দিতে পারে এই মিশ্রণ।

মেঝে পরিষ্কার করতে : পাথরের মেঝে পালিশ করতে রাসায়নিক ব্যবহার করা হয়। সেই রাসায়নিক থেকে অনেকেরই সাইনাস, অ্যালার্জিজনিত সর্দি-কাশি, ত্বকে নানা ধরনের র‌্যাশ বেরোতে দেখা যায়। সেই কাজ কিন্তু খুব ভালোভাবে করে দিতে পারে ডিমের খোসা। মেঝের ওপর ডিমের খোসার গুঁড়া ছড়িয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই মেঝে একেবারে ঝকঝকে হয়ে উঠবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা