পেঁয়াজ-রসুনের গন্ধ হাত থেকে দূর করবেন যেভাবে

সময় ট্রিবিউন | ১৪ জুলাই ২০২১, ০৮:৪৩

ছবি : ইন্টারনেট

রান্না করে বাড়ি থেকে অফিস পৌঁছেই দেখলেন হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ একটুও ফিকে হয়নি। একটু পরেই বসের সঙ্গে মিটিং, অন্যান্য সহকর্মীরাও এসে পড়বে। চটজলদি বাথরুমে গিয়ে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়েও গন্ধ গেল না। কারণ পেঁয়াজ-রসুনে সালফার থাকে। সেদিনের মতো সমস্যা থেকে মুক্তি পেলেন কোনও ভাবে। কিন্তু বিষয়টা ভুললেন না। জেনে নিন কী করলে রসুন বা পেঁয়াজ কাটার পর গন্ধ থেকে মুক্তি পাবেন।

পাতি লেবুর রসঃ পাতি লেবু চেপে হাতে কয়েক ফোঁটা রস বার করে হাতের তালুতে মাখিয়ে রাখুন। মিনিট ১৫ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন, দেখবেন গন্ধ একদম চলে গিয়েছে।

দাঁতের মাজনঃ যে কোনও ফ্লোরাইডযুক্ত দাঁতের মাজন হাতে লাগিয়ে ভাল করে মাখিয়ে রেখে দিন। মিনিট দশেক পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে গন্ধ দূর হবে।

তেলঃ পেঁয়াজ বা রসুন কাটার আগে হাতে ভাল করে সরষের তেল মেখে নিন। তাহলে পেঁয়াজ-রসুনের গন্ধ হাতে লাগবে না। সবশেষে তেল ধুয়ে নিতে আগে সাবান মাখুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন।

অ্যাপেল সিডার ভিনিগারঃ অ্যাপেল সিডার ভিনিগার কয়েক ফোঁটা নিয়ে হাতে মাখিয়ে নিন। মিনিট ১৫ পর ঠান্ডা জলে ধুয়ে নিন, গন্ধ চলে যাবে।

নুন ও সাবান জলঃ সাবান জলে শুধু গন্ধ যাবে না। তাই সাবান জলে একটু নুন মিশিয়ে নিয়ে ভাল করে হাতে লাগিয়ে রাখুন। কিছু সময় পর ঠান্ডা জলে হাত ধুয়ে নিন, গন্ধ থাকবে না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা