ওজন বাড়ায় যে প্রোটিনসমৃদ্ধ খাবারগুলো

সময় ট্রিবিউন | ৭ এপ্রিল ২০২১, ০০:২৪

ছবিঃ সংগৃহীত

বেশিমাত্রায় চর্বি ও সুগার থাকার কারণে কিছু প্রোটিনসমৃদ্ধ খাবার ওজন বাড়াতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই প্রোটিনসমৃদ্ধ খাবার বাছাই করে খেতে হবে।

কিছু অস্বাস্থ্যকর ও চর্বিযুক্ত প্রোটিনসমৃদ্ধ খাবার তুলে ধরা হলো-

প্যাকেটজাত দই: বাজারের কেনা দইয়ে উচ্চমাত্রায় প্রোটিন থাকে। তবে প্রতিদিন দই খাওয়া ঠিক নয়। প্যাকেটে সংরক্ষিত এই দইয়ে সুগার মিশ্রিত থাকে। এর কৃত্রিম স্বাদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে বাড়িতে তৈরি দই বা টক দই নিয়মিত খেতে পারেন।

প্রোটিন বার: প্রচুর এনার্জিসমৃদ্ধ প্রোটিন বারে প্রচুর সুগার, পরিশোধিত চর্বি থাকে। ব্যায়ামের পর এনার্জি অর্জনে এটাকে কার্যকরী মনে করা হয়। কিন্তু এটি আপনার ব্যায়ামের প্রচেষ্টাকে ধ্বংস করতে পারে।

বাদাম: ১০০ গ্রাম বাদামের মধ্যে ২৬ গ্রামই প্রোটিন থাকে। তবে বাদামে প্রচুর চর্বি ও ক্যালোরি থাকে। অনেকের মুঠোভর্তি বাদাম খাওয়ার অভ্যাস রয়েছে। ওজন কমাতে চাইলে এই অভ্যাস পরিহার করতে হবে। বাদাম ওজন বাড়াতে সাহায্য করে।

প্রোটিন শেক: হাঁটার পর অনেকে প্রোটিন শেক পান করে থাকেন। এতে প্রোটিনের পাশাপাশি প্রচুর সুগারও থাকে। তাই প্রোটিন শেক কেনার আগে এর মোড়কে অন্যান্য উপাদানগুলো দেখে নিন।

প্রক্রিয়াজাত পনির: এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে। তবে কোন ধরনের পনির খাবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই প্রক্রিয়াজাত পনির পরিহার করতে হবে। প্রোটিন দেহের জন্য প্রয়োজনীয়, তবে অন্যান্য পুষ্টি উপাদানও খাবারের প্লেটে রাখা জরুরি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা