পানি পান করবেন কখন কখন? জেনে নিন আদর্শ সময়

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ০৪:২৪

ছবি : ইন্টারনেট

পেটের সমস্যা, ত্বকের সমস্যা, চুল পড়ার সমস্যা, পর্যাপ্ত ঘুম বা মেদ ঝরানো— সব ধরনের সমস্যার একটাই সমাধান। যতটা প্রয়োজন, তত পরিমাণে জল খাওয়ার পরামর্শ চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই দিয়ে থাকেন। কিন্তু দিনের কোন সময়টা জল খেলে বেশি উপকার পাবেন, তা অনেকেই বলে দেন না। জেনে রাখুন—

১। ঘুম থেকে উঠেই খালি পেটে ১ থেকে ২ গ্লাস জল খেয়ে ফেলুন। অনেকের মনে থাকে না। তাই বিছানার পাশে রাখা টেবিলেন এক বোতল জল নিয়ে ঘুমোন। যাতে ঘুম থেকে উঠে প্রথমেই জল খাওয়ার কথা মনে পড়ে। আপনিও এই পন্থা অবলম্বন করতে পারেন।


২। শরীরচর্চা করার আগে ও পরে ভাল করে জল খেয়ে নিতে হবে, যাতে ডিহাইড্রেশনের সমস্যা না হয়। যদি অনেকক্ষণ ধরে ব্যায়াম করার অভ্যাস থাকে, তাহলে ব্যায়ামের মাঝে বিরতি নিলেও জল খান। না হলে পেশিতে টান ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।

৩। খেতে বসে কি বেশি খেয়ে ফেলার প্রবণতা রয়েছে। খাওয়ার আগে অনেকেই বলেন সামান্য জল খেয়ে নিতে। যাতে বেশি পরিমাণে খাবার না খেতে পারেন।

৪। খাওয়ার পর সামান্য বিরতি দিয়ে সামান্য ঈষদোষ্ণ জল খেতে পারেন। এতে হজমের প্রক্রিয়া আরও ভাল ভাবে হয়।

৫। অনেক সময় দুপুরবেলা খাওয়ার পর একটু ঘুম পায়। বাঙালির ভাতঘুমের অভ্যাস তো রয়েছেই। তবে অফিসের কাজের ফাঁকে ঘুমিয়ে পড়া মোটেই ভাল কথা নয়। তাই সেই ক্লান্তি বা ঘুম-ঘুম ভাব তাড়াতে এক গ্লাস জল খেয়ে নিন। দারুণ কাজে দেবে। আবার সারা দিনে বেশি জল খাওয়াও হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা