হাতের মেদ কমাবেন যেভাবে

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২১, ০৫:০০

ছবি : ইন্টারনেট

হাতের মেদ নিয়ে অনেকেই থাকেন বিপদে। চাইলেই গায়ে ছোট হাতা কিংবা স্লিভলেস জামা জড়াতে পারছেন না? সময় নেয় জিমে যাওয়ার। তাহলে ঘরে বসেই এইসব ব্যায়াম করে কমিয়ে নিন আপনার হাতের মেদ। হাতের মেদ কমাতে করতে হবে যেসব ব্যায়াম।

ওয়েট লিফটিং : হাতের মেদ ঝরানোর জন্য সবচেয়ে ভাল ব্যায়াম ওয়েট লিফটিং। এর ফলে মেদহীন ঝরঝরে হাত তো পাবেনই, সেই সঙ্গে পেটের বাড়তি মেদও দূর করবে এই ব্যায়াম। বাড়িতে ডাম্বেল না থাকলে ২ লিটার জলভর্তি বোতল ওয়েট হিসেবে ব্যবহার করতে পারেন। ডান দিকের দুটো হাতে বোতল বা ডাম্বেল দুটো সমান করে ধরুন, তারপরে হাত সোজা করে মাথার উপর তুলে ধরুন। তারপর ধীরে ধীরে পিছন দিকে নামান। তারপর আবার একই ভাবে হাত সোজা করে মাথার উপর তুলে ধরুন। এই প্রক্রিয়াটি যত ধীরে ধীরে করবেন, তত বেশি হাতের মেদ ঝরবে। প্রথম দিকে ঠিক মতো হচ্ছে কি না দেখার জন্য আয়নার সামনে অভ্যেস করুন। এই ভাবে ১৫ বার করে গুনে গুনে ৩ টি সেট করুন। পরের সপ্তাহে একটু ওজন বাড়িয়ে অভ্যেস করলে আরও ভাল।

কাউন্টার পুশ-আপ : হাতের মেদ ঝরানোর উপযুক্ত এই ব্যায়াম। এটি কোনও টেবিলে ভর দিয়ে করতে পারেন। হাতদুটো সোজা করে টেবলের উপর রেখে পা খানিকটা পিছনে করে নিন। এই সময় খেয়াল রাখবেন, পায়ের চেটোর উপর যেন সারা শরীরের ভরটা থাকে। পিঠ সোজা রেখে এবার কনুই বেঁকিয়ে এবার পুশ-আপ করতে থাকুন, তারপর আবার শুরুর ভঙ্গিতে ফিরে আসুন। এই ভাবে ২০ বার গুনে গুনে প্রতিদিন ৩ টে করে সেট করুন, কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন অনেকটা হাতের মেদ ঝরে গিয়েছে।

সিসরস : বেশ মজাদার একটা ব্যায়াম। এতে হাতের মেদও কমবে তাড়াতাড়ি। এই ব্যায়ামের সময় হাতের ভঙ্গিটা কাঁচির মতো খোলে আর বন্ধ হয় বলে এর নাম সিসরস। প্রথমে সোজা দাঁড়াতে হবে। তারপর হাত দু’টো দু’পাশে ছড়িয়ে দিন। যতটা সম্ভব স্ট্রেচ করে হাত দু’টোকে পিছন থেকে এমন ভাবে সামনে নিয়ে আসুন, যাতে বাঁ হাত ডান হাতের উপরে ও ডান হাত বাঁ হাতের নীচে একে-অপরের সঙ্গে এক রেখা চলে আসে। দেখে একটা খোলা কাঁচি মনে হতে পারে। আবার হাত পাশে নিয়ে গিয়ে স্ট্রেচ করে নিন। এবার ডান হাত রাখুন বাঁ হাতের উপরে। এই ভাবে প্রতিদিন ১০ বার করে গুনেগুনে ৩ সেট করুন, হাতের মেদ কমতে বাধ্য!



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা