ফ্রিজে দীর্ঘদিন শাক - সবজি তাজা রাখার উপায়

সময় ট্রিবিউন | ১৭ জুন ২০২১, ০৪:২৮

ছবি : ইন্টারনেট

বাজার করার সময় নেই অনেকেরই। ব্যাস্ত মানুষের বাজার করার জন্য সময় বের করা কঠিন। অনেকে একদিন বাজার করে বেশ কিছুদিন ফ্রিজে রেখে খেতে চান। অনেক শাক - সবজি অনেক দিন ফ্রিজে থাকলেও কিছু শাক  সবজি ফ্রিজে রাখলে স্বাদ ও  রঙ হারাতে শুরু করে  যেমন— লেবু, লঙ্কা, ধনেপাতা, শাক। বাইরে থেকে কোনও সংরক্ষণ করার উপাদান ব্যবহার করা ছাড়াও এগুলো সহজেই তাজা রাখার কতকগুলো উপায় রয়েছে।

লেবু : একটি এয়ারটাইট কৌটোতে ভাল করে পেপার টাওয়েল দিন। তার উপর লেবুগুলো রেখে উপরে আরও একটি পেপার টাওয়েল দিয়ে কৌটোটি বন্ধ করে ফ্রিজে রেখে দিন। অনেক দিন তাজা থাকবে লেবু।

কাঁচালঙ্কা : কাঁচালঙ্কা ভাল রাখতে হলে প্রথমেই কাঁচালঙ্কার ডাঁটিগুলো ছিঁড়ে ফেলে দিন। তারপর একটি এয়ারটাইট কৌটোতে পেপার টাওয়েল দিয়ে তার উপর কাঁচালঙ্কা রাখুন। উপরে আরও একটা পেপার টাওয়েল দিয়ে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিন। ৭ দিন তাজা থাকবে কাঁচালঙ্কা।

ধনেপাতা ও শাক : উভয় ক্ষেত্রেই ডাঁটি ছাড়িয়ে নিন। পাতাগুলো আলাদা করে রাখুন। তারপর একটি এয়ারটাইট কৌটোতে খবরের কাগজে দিয়ে ভাল করে মুড়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিন। এই ভাবে অনেকদিন ব্যবহার করতে পারবেন শাক ও ধনেপাতা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা